সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু) : সাভারে মিথ্যা মামলার প্রতিবাদে পূর্ব রাজাশন বাইতুন নুর জা"মে মসজিদ এর মোতওয়াল্লী হাজ্বী মোঃ চাঁন মিয়ার মানববন্ধন।আজ (২৭শে সেপ্টেম্বর) রোববার বিকাল ৫ ঘটিকার সময় সাভার বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন পূর্ব রাজাশন রোডে বাইতুন নূর জা"মে মসজিদের মোতওয়াল্লী হাজী চাঁন মিয়ার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় মানববন্ধনে বসবাসরত এলাকাবাসী ও গণ্যমাণ্য ব্যক্তিগন অংশ নেয়।