, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি অনুমোদন: সভাপতি কামাল, সম্পাদক জাকির সাভারে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ব্রির প্রশাসনে ‘প্রভাবশালী বলয়’-এর অভিযোগ, তদন্ত চেয়েছেন সংশ্লিষ্টরা ব্রি কেন্দ্রে ভোট কারচুপিতে জড়িত থাকার অভিযোগ, ড. সিরাজুল ইসলামের নতুন রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন জনগণের অধিকার সুসংহত করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্বেচ্ছাসেবীদের নিজস্ব উদ্যোগে কুষ্টিয়া শহরে বর্জ্য অপসারণ ও সচেতনতা বৃদ্ধি জমি দখলের অশুভ থাবায় কুমারখালীতে আহত হয়েছেন দুজন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা

  • প্রকাশের সময় : ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৮০ পড়া হয়েছে

সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু) :

ঢাকা জেলার সাভারের বিরুলিয়া ইউনিয়নে দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর) ২০২৬ বিরুলিয়া ইউনিয়নের সামাইর হাসপাতাল সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সুমন শেরালির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সুমন শেরালির আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সী অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.রোজিনা দেওয়ান।
আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সুমন শেরালি বলেন, “দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের কথা বিবেচনা করে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছি। সবাই এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। আগামী ১০ই অক্টোবর পর্যন্ত এ সেবা চালু থাকবে। বিরুলিয়া ইউনিয়নের মানুষের বিপদ-আপদে আগেও পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মজিবুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডা. শাহদাত হোসেন ও ডা.রোজিনা দেওয়ান জানান, পর্যায়ক্রমে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দুস্থ, অসহায় ও দরিদ্র সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

প্রকাশের সময় : ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬