, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের অধিকার সুসংহত করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্বেচ্ছাসেবীদের নিজস্ব উদ্যোগে কুষ্টিয়া শহরে বর্জ্য অপসারণ ও সচেতনতা বৃদ্ধি জমি দখলের অশুভ থাবায় কুমারখালীতে আহত হয়েছেন দুজন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইশরাক সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কুমারখালী প্রেসক্লাবের বিশেষ উদ্যোগ পাংশার পাট্রায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় জামায়াত প্রার্থীর টিউবওয়েল উপহার সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের ঘাস কাটা নিয়ে বিরোধ: কাপাসিয়ায় চাচাতো ভাইয়ের কোপে যুবকের নির্মম মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ১৪৪ পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল :

‘জুলাই চেতনার গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

এছাড়াও জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে পৌঁছে দিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসনের এ আয়োজনকে অংশগ্রহণকারীরা জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ ও সম্মান জানানোর একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

জনগণের অধিকার সুসংহত করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশের সময় : ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬