, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের অধিকার সুসংহত করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্বেচ্ছাসেবীদের নিজস্ব উদ্যোগে কুষ্টিয়া শহরে বর্জ্য অপসারণ ও সচেতনতা বৃদ্ধি জমি দখলের অশুভ থাবায় কুমারখালীতে আহত হয়েছেন দুজন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইশরাক সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কুমারখালী প্রেসক্লাবের বিশেষ উদ্যোগ পাংশার পাট্রায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় জামায়াত প্রার্থীর টিউবওয়েল উপহার সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের ঘাস কাটা নিয়ে বিরোধ: কাপাসিয়ায় চাচাতো ভাইয়ের কোপে যুবকের নির্মম মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

  • প্রকাশের সময় : ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমারখালী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শামসুদ্দিন আহমাদ এবং কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ দলের নেতৃবৃন্দ।
এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর, এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, নির্বাহী সদস্য ও খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, এসএ টিভির ক্যামেরাপারসন ও লিখনি সংবাদের মাহবুব হোসেন, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জুনিয়র সাকিব, সাংবাদিক সবুজ, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও যুগ যুগান্তরের কুমারখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও পেশাগত বিষয় জানতে চান। সাংবাদিকদের পক্ষ থেকে কুমারখালী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হলে নেতারা বিষয়টি আমলে নেওয়ার কথা জানান।
এ সময় জামায়াত নেতারা তাদের সংগঠন বা নেতা-কর্মীদের বিষয়ে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ সরাসরি দায়িত্বশীল নেতাদের জানানোর আহ্বান জানান।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাসহ যেকোনো ধরনের সমস্যায় সহযোগিতার আশ্বাসও দেন তারা।

জনগণের অধিকার সুসংহত করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

প্রকাশের সময় : ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬