, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের অধিকার সুসংহত করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্বেচ্ছাসেবীদের নিজস্ব উদ্যোগে কুষ্টিয়া শহরে বর্জ্য অপসারণ ও সচেতনতা বৃদ্ধি জমি দখলের অশুভ থাবায় কুমারখালীতে আহত হয়েছেন দুজন গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইশরাক সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কুমারখালী প্রেসক্লাবের বিশেষ উদ্যোগ পাংশার পাট্রায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় জামায়াত প্রার্থীর টিউবওয়েল উপহার সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের ঘাস কাটা নিয়ে বিরোধ: কাপাসিয়ায় চাচাতো ভাইয়ের কোপে যুবকের নির্মম মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কুমারখালী প্রেসক্লাবের বিশেষ উদ্যোগ

  • প্রকাশের সময় : ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ পড়া হয়েছে

সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে কুমারখালী প্রেসক্লাবের আয়োজন

কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক নৌকাভ্রমণ ও বনভোজন। পদ্মা ও গড়াই নদীর মোহনায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এ আয়োজন সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাব কার্যালয় থেকে দিনের কার্যক্রম শুরু হয়। পরে প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর এবং সাধারণ সম্পাদক ও এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদের নেতৃত্বে প্রায় অর্ধশত সদস্য শহরের গড়াই ইকো পার্ক থেকে নৌকাযোগে পদ্মা-গড়াইয়ের মোহনার উদ্দেশে যাত্রা করেন।

নৌকাভ্রমণ শেষে নদীর তীরবর্তী মনোরম পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকরা আনন্দ-আড্ডা, কুশল বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের ক্যাশিয়ার মাহমুদুল হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, এসএ টিভির ক্যামেরাপারসন ও দৈনিক লিখনী সংবাদের মাহবুব হোসেন, খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের কুমারখালী উপজেলা সংবাদদাতা শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, “কুমারখালী প্রেসক্লাবকে সারা দেশের জন্য একটি মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে সংবাদ ও সাংবাদিকতার ইতিবাচক পরিচয়ের পাশাপাশি সংবাদকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “এখন থেকে প্রতি মাসে একদিন বনভোজনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব উদ্যোগ সফল করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

আয়োজনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের আয়োজন কর্মব্যস্ততার মধ্যে সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কুমারখালী প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে।

জনগণের অধিকার সুসংহত করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কুমারখালী প্রেসক্লাবের বিশেষ উদ্যোগ

প্রকাশের সময় : ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬